ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না বিচারপতি মানিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 September, 2024, 11:37 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 17 September, 2024, 12:05 PM

জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না বিচারপতি মানিক

জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না বিচারপতি মানিক

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তবে এই মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সাবেক এই বিচারপতি। তার নামে রাজধানীতে আরও মামলা থাকায় তাকে ঢাকায় আনা হবে।

সিলেট আদালতের পুলিশ পরিদর্শক জমসেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস আজ মঙ্গলবার সকালে মানিকের জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট  সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। পরে বিচারক মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status