ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 September, 2024, 12:48 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 17 September, 2024, 12:49 AM

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

রাজধানীর বনানী থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ করা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচির ঘটনায় যে অভিযোগ করা হয়েছে তাতে তার নাম আছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের নাম রয়েছে ওই অভিযোগে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status