ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্ষমা চাইলেন জি এম কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 September, 2024, 7:35 PM

ক্ষমা চাইলেন জি এম কাদের

ক্ষমা চাইলেন জি এম কাদের

নিজেদের ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনগণের কাছে ক্ষমা চান তিনি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি দেশের জনগণের পক্ষে কাজ করে আসছে। তারপরেও আমরা সব সময় নির্যাতিত হয়েছি। আমরা সব সময় দেশের মানুষের পাশে ছিলাম, হয়তো কিছু ভুল হয়েছে সেটা আমাদের অনিচ্ছাকৃত। ভুল ত্রুটি হলে, ক্ষমা করার অনুরোধ।

২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয় বলে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোর করা হয়েছিল। বিভিন্নভাবে আমাদের নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে।

জাতীয় পার্টি শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলো দাবি করে জি এম কাদের বলেন, জুলাইয়ের প্রথমে সংসদে দাঁড়িয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে কথা বলি। যখন কেউ কথা বলেনি। আবার যখন শিক্ষার্থীদের উপর গুলি চালানো হলো তখন সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status