ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী পালিত
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
প্রকাশ: Monday, 16 September, 2024, 3:55 PM

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী পালিত

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী পালিত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ নাত, ইসলামী সংগীত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহানবী (সা.) জীবনী নিয়ে  স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা। মাদ্রাসার অভিভাবক সদস্য আব্দুল বাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল কুদ্দুস,  মাদ্রাসার শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি  এ এস খোকন। 

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপার মুবাশ্বেরুল আলম, সহকারী মৌলভি হাবিবুর রহমান, শিক্ষক আনিসুর রহমান, রফিকা খাতুন সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status