|
‘বাংলাদেশ পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনী
নতুন সময় ডেস্ক
|
![]() ‘বাংলাদেশ পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনী রোববার (১৫ সেপ্টেম্বর) প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দফতরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থি গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হলো চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা।’ চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন। সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং ‘অপ্রত্যাশিত’ যেকোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌ কমান্ডারদের বৈঠকের ঘোষণা এলো। এনডিটিভি বলছে, নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য উঠবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সব সময় অভিযানের প্রস্তুতি রাখারও নির্দেশ দিয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
