ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাজিপুরে যমুনার তীর রক্ষা বাধে ধস- ৭০'মিটার নদীগর্ভে বিলীন
আজিজুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Sunday, 15 September, 2024, 8:54 PM

কাজিপুরে যমুনার তীর রক্ষা বাধে ধস- ৭০'মিটার নদীগর্ভে বিলীন

কাজিপুরে যমুনার তীর রক্ষা বাধে ধস- ৭০'মিটার নদীগর্ভে বিলীন

সিরাজগঞ্জের কাজিপুর পুরাতন মেঘাই এলাকার যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে করে ধসে গেছে নদীর তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকা। ইতিমধ্যে ভাঙ্গন এলাকা নিয়ন্ত্রণের কাজে অংশ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। 

শনিবার (১৪'সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মেঘাই পুরাতন বাঁধ এলাকায় এ ভাঙন শুরু হয়। এরপর রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাঁধটির ৭০ মিটার এলাকা ধসে নদীগর্ভে চলে যায়। খবর পেয়ে রোববার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙন নিয়ন্ত্রণে জিওব্যাগ ডাম্পিং শুরু করেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, পানি কমতে থাকলেও নদীতে প্রবল স্রোত রয়েছে। স্রোতের কারণে বাঁধের নীচের অংশ থেকে মাটি সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে। আনুমানিক ৭০ মিটার এলাকা ইতিমধ্যে ধসে গেছে।

তিনি আরও বলেন, 'খবর পেয়ে সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। ইতোমধ্যেই ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে মেরামত কাজে অংশ নেন। আশা করছি সেখানে আর ভাঙার সম্ভাবনা নেই। শুষ্ক মৌসুমে ধসে যাওয়া অংশ পুরোপুরি মেরামত করা হবে বলে জানান এ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status