ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরমাণু অস্ত্র নিয়ে লেখা আইনস্টাইনের সেই চিঠি নিলামে, দাম কত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 September, 2024, 5:11 PM

পরমাণু অস্ত্র নিয়ে লেখা আইনস্টাইনের সেই চিঠি নিলামে, দাম কত?

পরমাণু অস্ত্র নিয়ে লেখা আইনস্টাইনের সেই চিঠি নিলামে, দাম কত?

পরমাণু অস্ত্র নিয়ে লেখা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের লেখা চিঠিটি নিলামে উঠেছে সম্প্রতি। মাত্র দুই পাতার এই চিঠির দাম উঠেছে ৩.৯ মিলিয়ন ডলারেরও বেশি।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক এই চিঠিটি নিলামে তুলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি। বিজনেস ইনসাইডার অনুসারে, আইনস্টাইনের এই চিঠি মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের মালিকানায় ছিল।  

অ্যালেন এটি ২.১ মিলিয়ন ডলারে ২০০২ সালে কিনেছিলেন। তার আগে, এটি প্রকাশক ম্যালকম ফোর্বসের সংগ্রহের অংশ ছিল, যা লিও সিলার্ডের এস্টেট থেকে পাওয়া গিয়েছিল।

১৯৩৯ সালের ২ আগস্ট, নীলস বোরসহ অন্য বিজ্ঞানীদের পরামর্শে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে চিঠি লিখেন আইনস্টাইন পারমাণবিক বোমা বানানোর সম্ভাবনা আর জার্মানির মতো কোনো শত্রু  দেশের হাতে সেটি পড়তে পারে এমন হুঁশিয়ারি ছিল ওই চিঠিতে। 

আইনস্টাইনের এই চিঠি পেয়েও শুরুতে তেমন গা করেনি মার্কিন প্রশাসন। পরে বিশেষ কমিটি গঠন করা হয়।  গঠন করা হয় ম্যানহাটন প্রজেক্ট। তাতে নেতৃত্ব দেন আরেক বিজ্ঞানীর পরমাণু বোমার জনক হিসেবে খ্যাত জে রবার্ট ওপেনহাইমার। পরে বানানো হয় পরমাণু বোমা। আর এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status