নবাবগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আর কে ওসমান আলী ,নবাবগঞ্জ
প্রকাশ: Saturday, 14 September, 2024, 6:23 PM
নবাবগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
গোপালগঞ্জে নিজ বাড়িতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদারের নিহতের ঘটনায় সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
শনিবার ( ১৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার ভাদুরিয়া বাজারে ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মতলুবুর রহমান, যুগ্ম আহবায়ক আল ইমরান,সদস্য আল-মামুন, লালবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহম্মেদ সহ পুটিমারা ও ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।