|
শ্রীলংকার রাজনীতিতে আবার ফিরছে রাজাপাকসে পরিবার, নেতৃত্বে কে?
নতুন সময় ডেস্ক
|
![]() শ্রীলংকার রাজনীতিতে আবার ফিরছে রাজাপাকসে পরিবার, নেতৃত্বে কে? জানা গেছে, শ্রীলংকার বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার (এসএলপিপি) প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকসে। ৩৮ বছর বয়সি নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে। মাহিন্দা একসময় দেশটির প্রেসিডেন্টও ছিলেন। আবার নামাল গত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাতিজা। এদিকে শুক্রবার এক প্রতিবেদনে ভয়েস আমেরিকা জানিয়েছে, নামাল রাজাপাকসে নিজেকে ‘পরিবর্তনের দূত’ হিসেবে উপস্থাপন করছেন। কিন্তু অনেকেই তার প্রার্থিতাকে তার বিতর্কিত পরিবারের ক্ষমতায় ফিরে আসার প্রচেষ্টা হিসেবে দেখছেন। প্রতিবেদনে আরো বলা হয়, নামাল রাজাপাকসে নিজেকে উপস্থাপন করছেন এমন ভাবে যে, তিনি শ্রীলংকার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ এনে দিবেন। এএফপিকে নামাল জানান, ‘আমার বা আমার পরিবারের জন্য দুর্নীতির অভিযোগ সাধারণ বিষয় না। আপনি যদি এই দেশের সকল রাজনীতিকের দিকে তাকান বা আমাদের অঞ্চলসহ সারা বিশ্বেতাদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।’ নামাল বলেন, ‘মানুষ বুঝতে পারবে, কারণ আপনি যদি বর্তমান সময়ের দিকে তাকান, সবাই একে অপরকে দোষারোপ করছে।’ ২০২০ থেকে ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুতির আগ পর্যন্ত শ্রীলংকার যুব এবং ক্রীড়ামন্ত্রী ছিলেন নামাল। এবার তরুণ নামালের হাত ধরে নতুন মোড়কে রাজনীতিতে ফিরতে মরিয়া সমালোচিত রাজাপাকসে পরিবার।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
