ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি, কী লিখলেন ভারতের ব্যবসায়ীরা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 September, 2024, 9:21 PM

ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি, কী লিখলেন ভারতের ব্যবসায়ীরা?

ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি, কী লিখলেন ভারতের ব্যবসায়ীরা?

বিগত সরকারের সময়ে বাংলাদেশের নদী ও সাগরে ধরা পড়া রুপালি ইলিশ রফতানির পাশাপাশি ‘উপহার’ হিসেবেও যাচ্ছিল ভারতে। দুর্গাপূজার সময়ও বিপুল পরিমাণ ইলিশ ভারতে গেছে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ইলিশ রফতানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।


এমন পরিস্থিতিতে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।

ইলিশ রফতানির কথা উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন। 
 
চিঠিতে সংগঠনটি লিখেছে, অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আপনাকে (পররাষ্ট্র উপদেষ্টা) জানানো যাচ্ছে যে, আমরা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় ৫ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করি।

এতে আরও বলা হয়, দুর্ভাগ্যবশত, ২০১২ সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছের রফতানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।

ভারতের ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও বলা হয়, ‘তবে গত ৫ বছর (সেপ্টেম্বর ২০১৯ থেকে শুরু করে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত) বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়।’
 
চিঠিতে বলা হয়, এমন পরিস্থিতিতে আমরা আপনার (পররাষ্ট্র উপদেষ্টা) সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়ার জন্য অনুরোধ করছি। কারণ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনা করে সফলভাবে দেশের শাসনভার গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারকে অভিনন্দনও জানিয়েছে ভারতের ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status