ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা কিমের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 September, 2024, 12:37 PM

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা কিমের

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা কিমের

পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। 

কিম জং-উন বলেন, উত্তর কোরিয়াকে আরও সর্বতোভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে। এ জন্য তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছেন। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যে কোনো সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status