|
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব
নতুন সময় প্রতিবেদক
|
![]() অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব সংবাদমাধ্যম অনুযায়ী, সরকারি এই বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে মানিকগঞ্জে। ইউনিসেফের অর্থায়নে এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞাপনটি নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পরিচালনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস। এসম্পর্কে নিরব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন দেশ পেয়েছি আমরা। যারা এই মুহূর্তে উপদেষ্টা কমিটিতে রয়েছেন তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। নতুন এই দেশের প্রথম সরকারি বিজ্ঞাপনের মডেল হতে পেরে অবশ্যই ভালো লাগছে। এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে তাপদাহ নিয়ে। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হবে।’ শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
