ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
কী আছে পরীমণির এক মিনিটের ভিডিওতে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 September, 2024, 9:11 PM

কী আছে পরীমণির এক মিনিটের ভিডিওতে?

কী আছে পরীমণির এক মিনিটের ভিডিওতে?

চিত্রনায়িকা পরীমণির জীবনে সমালোচনা যেন পিছু ছাড়ে না। তবে ওসবে উনি একেবারেই পাত্তা দেন না। থাকেন নিজের মতো। কখনও ছুটে যান সুন্দর বনের গহীনে আবার কখনও সমুদ্রপানে জলরাশির সঙ্গে মিতালী করতে; অঝোর বৃষ্টিকে সঙ্গী করে। সম্প্রতি পরীমণিকে দেখা গেছে কক্সবাজারে জমিয়ে উচ্ছ্বাস করতে। সেখানে গিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

পরীমণি কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন তা তার সামাজিক মাধ্যমে উকিঁ দিলেই বোঝা যায়। তিনি অনু নামের এক কিশোরীর সঙ্গে ছোটবেলার মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন।

দুদিন আগে বেশকিছু ছবি পোস্ট করে পরী লেখেন ‘বসনে বর্ষার রং’। সেই বর্ষা বসনের একটি ভিডিও আপলোড করেছেন আজ রোববার (৮ সেপ্টেম্বর)। এক মিনিটের এই ভিডিওটি ভক্তরা বেশ পছন্দ করেছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পানিতে পা ডুবিয়ে বসে আছেন লাস্যময়ী এই অভিনেত্রী। পরনে নেভি ব্লু শাড়ি, সাদা ব্লাউজ, নখে সি গ্রীন রঙের নেইল পলিশ। কানেও ওই রঙেরই ঝুমকা। মুষলধারার বৃষ্টিতে ভিজছেন তিনি। এলো চুলে চোখ বন্ধ করে বৃষ্টিকে পুরোটাই অনুভব করতে দেখা গেছে এই নায়িকাকে।

১ মিনিটের এই ভিডিওতে আরও দেখা যাচ্ছে, সুইমিংপুলে নেমে পানি ছিটিয়ে দিচ্ছেন। ফ্লোরে জমা বৃষ্টির জমা পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন। মাঝে মাঝে দিচ্ছেন ক্যামেরায় পোজ।

ভিডিওটির সঙ্গে 'পাতা ঝরা বৃষ্টি' নামে একটি গান জুড়ে দেন পরী। ক্যাপশনে লেখেন, এক পশলা বৃষ্টি। নিজেকে ভালোবাসার মত প্রেম দ্বিতীয়টি আর নেই।' স্পষ্টত যে, এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমণি।

তার ভিডিওতে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন।
 
একজন লিখেছেন, ‘এভাবে নিজেকে ভালবাসতেও টাকা লাগে। আপনি অসম্ভব সুন্দর। পরীর মতই স্নিগ্ধ। আপনাকে ভাল লাগে। কিন্তু এত টাকা যে আপনি কই পান, সরল মনে প্রশ্ন জাগে।

অন্য একজন লিখেছেন, ‘যে নিজেকে ভালোবাসতে পেরেছে,সে তার জীবনে সফল হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status