ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মেহেদী হাসান শামীম,শেরপুর
প্রকাশ: Sunday, 8 September, 2024, 7:16 PM

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওইসময় নবাগত পুলিশ সুপার তার দায়িত্ব পালনে এবং শেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পরিবর্তিত অবস্থায় এক সঙ্কটময় পরিস্থিতিতে এ জেলার দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। এখনও পুলিশে নানা সঙ্কট রয়েছে। সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় আরও সময়ের প্রয়োজন। এ অবস্থায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা সর্বাগ্রে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজা, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম প্রমুখ।

পরিচিত ও মতবিনিময় সভায় জেলায় কর্মরত অর্ধশতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গত ৬ সেপ্টেম্বর শেরপুরে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা ২ এপিবিএনের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

কুড়িগ্রাম জেলার বাসিন্দা আমিনুল ইসলাম স্থানীয় মাধ্যমিক স্কুল ও কলেজ থেকে এসএসসি-এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে নাটোরের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর আশুলিয়া-গাজীপুরের শিল্পাঞ্চল পুলিশ, ঢাকার সিটি এসবিতে কাজ করেছেন। তিনি সুদানে মিশনেও কর্মরত ছিলেন। মিশন থেকে ফিরে সিলেটের ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এরপর তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ৩ সন্তানের জনক। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status