ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ছবিতে সোনালি দিনের এই তারকাদের চিনতে পারছেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 September, 2024, 4:06 PM

ছবিতে সোনালি দিনের এই তারকাদের চিনতে পারছেন?

ছবিতে সোনালি দিনের এই তারকাদের চিনতে পারছেন?

সোনালি দিনের সবকিছুই যেন মধুর ছিল। সত্তর আশির দশকের শিল্পকর্ম এখনও অনবদ্য। নব্বই দশকেও ছিল নাটক সিনেমার মায়াময় বিচরণ। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের নাটক, সিনেমার আগ্রহ আজও আকাশছোঁয়া। সেসময় বিশেষ কয়েকজন অভিনয় শিল্পী লেখকের শিল্পকর্মে নিয়মিত অভিনয় করতেন। সম্প্রতি ১৯৭৫ সালের একটি ছবি নেটদুনিয়ায় ভাসছে। সেখানে প্রখ্যাত একজন অভিনয় শিল্পীসহ আরও দুইজনকে দেখা যাচ্ছে।


তিনি একজন খ্যাতিমান নাট্যাভিনেতা ও লেখক। পুরো নাম খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব। তবে সবাই তাকে আবুল হায়াত নামেই চেনেন। কিন্তু তার একটি ডাক নামও রয়েছে, তা হলো ‘রবি’। তিনি বহুবছর ধরে টিভি নাটকে, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সাথে অভিনয় করে আসছেন।

আবুল হায়াত তার ফেসবুকে একটি সোনালি দিনের ছবি পোস্ট করেছেন। সেখানে অসংখ্য ভক্তের মন্তব্য জমা পড়েছে।

তিনি ক্যাপশনে লিখেছেন, ১৯৭৫ সালে দিল্লীতে ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছিলাম, সাথে ছিল লাকি ইনাম ও নিমা রহমান।

মন্তব্যে ঘরে একজন লিখেছেন, ‘স্যার সত্যিই আপনি এক অপূর্ব অসাধারণ মানুষ প্রিয় অভিনেতা। ছোট বেলায় আমি আপনার অনেক নাটক দেখতাম। ভাবতাম যদি কখনো দেখা হয় সামনে থেকে সালাম এবং সম্মান জানাবো। একদিন আপনার সাথে আমার পরিচয় হয়েছিল। আপনি গাজীপুরের সজনী ফিল্ম সিটিতে। মোবারক নাটকের অভিনয় করেছিলেন। তখন রাতে ঢাকায় ফেরার উদ্দেশ্যে একটি প্রাইভেটকার ভাড়া করেছিলেন। সেই গাড়িটি আমি চালিয়ে আপনাকে আমি আপনার ধানমন্ডি গ্রীন রোডে নামিয়ে দিয়ে আসছিলাম। আপনার সাথে কথাগুলো বলার সুযোগ হয়নি। আপনার সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘজীবী হোন।

অন্য একজন লিখেছেন, ‘অসম্ভব সুন্দর সুন্দর লাগছে এতদিন আগের ছবি পোস্ট করেছেন ভালই লাগছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status