ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
এবার নিজের দ্বিতীয় প্রেম জানান দিলেন পরীমনি, তাকে ঘিরেই সব ব্যস্ততা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 September, 2024, 1:01 PM
সর্বশেষ আপডেট: Sunday, 8 September, 2024, 1:04 PM

এবার নিজের দ্বিতীয় প্রেম জানান দিলেন পরীমনি, তাকে ঘিরেই সব ব্যস্ততা

এবার নিজের দ্বিতীয় প্রেম জানান দিলেন পরীমনি, তাকে ঘিরেই সব ব্যস্ততা

ঢাকাই চিত্রনায়িকা পরীমনিকে শোবিজে তেমন দেখা না গেলেও এখন নিজেকে নিয়েই ব্যস্ততা তার। সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকছেন নায়িকা। অনুরাগীদের মাঝে প্রতিনিয়তই ভাগ করছেন নিজের সুন্দর মুহূর্তগুলো।

কিছুদিন আগে পরীর ওয়ালে দেখা যায়, পানিতে পা ডুবিয়ে বসে আছেন নায়িকা। পরনে শাড়ি, সঙ্গে মুষলধারায় বৃষ্টি। আলগা করে ছেড়ে দেওয়া তার ভেজা চুল। চোখ দুটো বন্ধ করে অনুভব করছেন বৃষ্টির ঝাপটা। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লেখেন, ‘বসনে বর্ষার রং’।

সেদিন শুধু মাত্র ছবিতেই সীমাবদ্ধ ছিল পরীর এই বিশেষ মুহূর্তটি, এবার পুরো চিত্রটির ভিডিও আনলেন সামাজিক মাধ্যমে। দেখা গেল, পরনে সেই সাদা ব্লাউজের নীল শাড়িটিই। মুষলধারে বৃষ্টি ঝরছে, কোনো এক সুইমিং পুলের পাশেই পরী। ফ্লোরে জমা বৃষ্টির জমা পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন। মাঝে মাঝে দিচ্ছেন ক্যামেরায় পোজ। ভেজা চুলে একটু পর পর মোহনীয় চাহনি; মুখ থেকে সরিয়ে নিচ্ছিলেন ফোঁটায় ফোঁটায় পড়া বৃষ্টির পানি।

ভিডিওটির সঙ্গে একটি ‘পাতা ঝরা বৃষ্টি’ নামে একটি গান জুড়ে দেন পরী। ক্যাপশনে লেখেন, এক পশলা বৃষ্টি। নিজেকে ভালোবাসার মত প্রেম দ্বিতীয়টি আর নেই।’ স্পষ্টত যে, এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমনি।

নায়িকাকে এমন মোহনীয় লুকে দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা। পরীর মন্তব্যের সঙ্গেও একমত তারা। তাদের মন্তব্য, ‘নিজেকে ভালবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়।’ আরেকজন লিখেছেন, ‘যে নিজেকে ভালোবাসতে পেরেছে, সে তার জীবনে সফল হয়েছে।’

তবে ‘নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই’- এই কথাটি এর আগেও একবার বলেছিলেন পরী। তখন শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার আলোচনার মধ্যেই কথাটি বলেছিলেন।

এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন পরীমনি। ফেসবুকে দেওয়া পরীর কিছু ছবি দেখে তা আঁচ করা যায়। সে ছবিতে পরীকে সঙ্গ দিতে দেখা যায় এক নারীকে। শুকনো বালির সৈকতে দাঁড়িয়ে চলে তাদের নানা ভঙ্গির ফটোশেসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status