ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৪১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 September, 2024, 12:04 PM

পাকিস্তানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৪১

পাকিস্তানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৪১

গত ১ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় মোট ৩৪১ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬১৩ জন। খবর ভয়েস অব আমেরিকার। 

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে সারা দেশে ২৬ হাজার ৭৩২টি বাড়ি, ৪০টি সেতু ও বেশ কয়েকটি বিদ্যালয় আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ। সেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে ১২৩ জন প্রাণ হারিয়েছে এবং ৩১৭ জন আহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিহত হয়েছে ৯৯ জন এবং ১৩৪ জন আহত হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বেশিরভাগ অংশে গরম ও শুষ্ক পরিস্থিতি অনুভূত হয়েছে। শুক্রবারের মধ্যে বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status