|
সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্বব্যবস্থা
নতুন সময় ডেস্ক
|
![]() সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্বব্যবস্থা দেশ দুইটির গোয়েন্দাপ্রধান আরও বলেছেন, ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও পুতিনের আগ্রাসনের যুদ্ধকে প্রতিহত করতে উভয় দেশ একত্রে কাজ করে যাবে। ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমসে বার্নস ও মুর যৌথ নিবন্ধে বলেন, ইউরোপজুড়ে রাশিয়ার নাশকতার বেপরোয়া তৎপরতাকে ব্যাহত করতে ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল-গাজা যুদ্ধে উত্তেজনা কমানোর জন্য কাজ করা হচ্ছে। প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধে তারা আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তিতে চুক্তি করতে আমরা অবিরাম কাজ করছি। এই দুই গোয়েন্দাপ্রধান বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে নিঃশেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না। আমাদের সংস্থাগুলো ইউক্রেনের গোয়েন্দাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
