ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
রণবীর-দীপিকা হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 September, 2024, 10:25 AM

রণবীর-দীপিকা হাসপাতালে

রণবীর-দীপিকা হাসপাতালে

বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে গণেশ চতুর্থী সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজা দেওয়ার এক দিন না পেরোতেই শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা গেল।

২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তাদের প্রথম সন্তান, এমনটাই জানা গিয়েছিল। এরমধ্যেই দীপিকার হাসপাতালে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এতেই প্রশ্ন উঠেছে, তা হলে কি নির্দিষ্ট দিনের আগেই আসছে দীপবিরের সন্তান?

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা গেছে। তবে নিয়মিত চেকআপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী, তা নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি।

এদিকে ভিডিওটি শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা। এর মধ্যে অনেকেই নিরাপদ ও ঝামেলামুক্ত ডেলিভারি কামনা করেছেন। একজন লেখেন, ঘরে দেবী লক্ষ্মী আসছে, আমরা অপেক্ষায়। আরেকজন লেখেন, ঈশ্বর দীপিকা ও অনাগত সন্তানের মঙ্গল করুন।

প্রথম সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন বলিউড তারকা জুটি রণবীর-দীপিকা। শুধু এ তারকা দম্পতি নন, তাদের অনাগত সন্তানের অপেক্ষায় ভক্তরাও।  

কয়েক দিন আগেই সোশ্যালমিডিয়ায় দীপিকার মাতৃত্বের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। সেই ছবিগুলোতে দেখা যায়, এক অনবদ্য মুহূর্ত উপভোগ করছেন রণবীর-দীপিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status