|
নতুন রূপে আলিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন রূপে আলিয়া এবার নতুন সিনেমার খবর দিলেন অভনেত্রী। পরিচালক করণ জোহরের সিনেমা ‘জিগরা’য় দেখা যাবে আলিয়াকে, সঙ্গে আছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর হলে আসছে জিগরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্র জানায়, বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এতে দেখা গেছে, আলিয়ার বহু প্রতীক্ষিত ‘জিগরা’ লুক। সিনেমাটির পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না। পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। ক্যাপশনে লেখা হয়েছে— তুমি আমাকে রক্ষা করার জন্য আছ। আরেকটি পোস্টারে আলিয়ার চেহারা দেখা গেছে। কাদামাটি মাখা শার্টের ওপরে সার্ভাইভাল ভেস্ট পরা। এক হাতে হাতুড়ি, আরেক হাতে ধারালো অস্ত্র। এ পোস্টারের ক্যাপশনে লেখা—কাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক অনেক কম। ছবিতে আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাইবোনের চরিত্রে। একেবারেই ভিন্ন ধাঁচের গল্পে আসছে ‘জিগরা’। জিগরা ছাড়াও আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায়। তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
মুকসুদপুরে স্ত্রীর চুল কেটে ও হাত-পা বেঁধে নির্যাতন, স্বামী আটক
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
