ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসার কতজন? জানালেন মহাপরিচালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 29 August, 2024, 2:02 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 September, 2024, 3:18 PM

গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসার কতজন? জানালেন মহাপরিচালক

গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসার কতজন? জানালেন মহাপরিচালক

দাবি–দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খা সৃষ্টি করেন আনসার সদস্যরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেন তারা। এমন ঘটনার পর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই ২৯ হাজার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। 

তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
গতকাল বুধবার (২৮ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবি করেন আবদুল মোতালেব।

আনসারের মহাপরিচালক বলেন, গোপালগঞ্জ জেলা থেকে ২৯ হাজার আনসার সদস্য নিয়োগের তথ্য সঠিক নয়। প্রতিটি জেলার আলাদা আলাদা সংখ্যা নির্ধারিত থাকে। তাই বেশি নিয়োগের সুযোগ নেই। গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়া আনসারদের সংখ্যা এক হাজার ৩০০।

এ ছাড়া আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়েও কথা বলেন তিনি। বলেন, দাবি–দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খা সৃষ্টি করে। আন্দোলনকারীদের মধ্যে অনেক বহিরাগতদের প্রবেশের প্রমাণ পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে।

গত রবিবার চাকরি জাতীয়করণের দাবিতে প্রায় ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকা পড়েন। ওই সময় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে এ ঘটনায় আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status