ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঘাটাইলে বন্যার্তদের অর্থ সংগ্রহের জন্য বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর মহতী উদ্যোগ
মীর আলেয়া পারভীন, ঘাটাইল
প্রকাশ: Wednesday, 28 August, 2024, 4:09 PM

ঘাটাইলে বন্যার্তদের অর্থ সংগ্রহের জন্য বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর মহতী উদ্যোগ

ঘাটাইলে বন্যার্তদের অর্থ সংগ্রহের জন্য বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর মহতী উদ্যোগ

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, সর্ব নাশা পদ্মা নদীরে এমন সব কালজয়ী গান গেয়ে টাংগাইলের ঘাটাইল উপজেলার বিজয় ৭১ চত্বরে বন্যার্তদের সহযোগিতায় ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করেছেন ঘাটাইলের সংগীত শিল্পীরা। মঙ্গলবার ২৭ আগষ্ট দিন ব্যাপী বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর আয়োজনে টাংগাইলের ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী উপজেলা ঘুরে বন্যার্তদের জন্য সহযোগিতা চান তারা।


শিল্পীদের আহবানে সারা দিয়ে এগিয়ে আসেন শিক্ষক শিক্ষার্থী শ্রমজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় উপস্থিত থেকে বানভাসি মানুষদের সহমর্মিতা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপর (অবঃ) হাবিবুর রহমান, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার পরিচালক রুহুল আমীন খোকন, বৈরাগী স্টুডিও কর্ণধার মিউজিশিয়ান সুজন বৈরাগী, ঘাটাইল শিল্প কলা একাডেমির শিক্ষক রনি খান, ব্যাজ গিটারিষ্ট এ,আর কাঞ্চন, প্যাড ও পারকিউশন সিরাজুল ও মারুফ, বাউল শিল্পী এমডি রফিকুল ফেরদৌস, কন্ঠ শিল্পী মীর আলেয়া পারভীন, মিতু, পান্না, মানিক, তিতু প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status