|
গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলায় গ্রেফতার ৪
নতুন সময় প্রতিবেদক
|
![]() গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলায় গ্রেফতার ৪ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সেনাবাহিনীর দায়ের করা মামলায় র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের অভিযানে সোমবার গোপালগঞ্জ শহর থেকে সদরের গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক শরীফকে (লাচ্চু) গ্রেফতার করা হয়। এছাড়াও গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকি আসামিরা হলেন- সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা পুলিশ শরীফ, মো. মোস্তাক মোল্যা ও কাজী রফিকুল ইসলাম। গ্রেফতারদের সদর থানায় হস্তান্তর করার পর বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান। ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, সেনাবাহিনীর করা মামলায় গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ১০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে টহলরত সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর ৪ কর্মকর্তাসহ ৯ জন আহত হন। এ ঘটনায় গত ২২ আগস্ট গোপালগঞ্জে অবস্থানরত অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত লে. কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ ৩৩০৬ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
