ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
সারাদিন সুস্থ থাকতে সকালে ঘুম ভাঙার পর যে ১০ কাজ করবেন না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 August, 2024, 3:00 AM
সর্বশেষ আপডেট: Friday, 23 August, 2024, 3:01 AM

সারাদিন সুস্থ থাকতে সকালে ঘুম ভাঙার পর যে ১০ কাজ করবেন না

সারাদিন সুস্থ থাকতে সকালে ঘুম ভাঙার পর যে ১০ কাজ করবেন না

সকালটা যদি সুন্দরভাবে শুরু করা যায়, তাহলে গোটা দিনটাই কাটে উৎফুল্লতার মধ্যে। কিন্তু আমাদেরই কিছু ভুলে সারাদিনের সেই উৎফুল্লতা নষ্ট হয়ে যায়।

তবে সমাধানও আছে। সারাদিন আনন্দ আর শারীরিক সুস্থতার মাধ্যমে কাটাতে চাইলে সকালে ঘুম থেকে উঠেই এই ১০টি কাজ করা যাবে না। কী করতে হবে তাও জানুন।


১। ঘুম থেকে উঠেই ফোন ই-মেইল বা মেসেজ দেখবেন না। এতে আপনার মস্তিষ্কের উপর চাপ পড়বে। তাছাড়া খারাপ কোনো মেসেজ থাকলে পুরো দিনটাই খারাপ যাবে।

২। ঘুম থেকে জাগলেই চট করে উঠে পড়বেন না। বরং কিছুক্ষণ দুই পা এবং হাত টানটান করে শুয়ে থাকুন। এরপর উঠে বসুন। এতে সারাদিন আপনি বেশ সতেজ থাকবেন।

৩। সকালে সময়মতো ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখলে কখনোই স্নুজ বাটন দিয়ে রাখবেন না। এতে একটু পর পর অ্যালার্ম বাজবে আর আপনি বারবার বন্ধ করে আবার ঘুমাবেন। এতে আপনার ঘুম পরিপূর্ণ হবে না।

৪। ঘুম থেকে উঠে বিছানা অগোছালো অবস্থায় রেখে যাবেন না। বরং চট করে বিছানাটা গুছিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ, বাসা থেকে বের হওয়ার সময় সাজানো গোছানো পরিবেশ দেখলে মনটা ফুরফুরে থাকবে।

৫। ঘুম থেকে উঠেই সবার আগে চা বা কফি একদমই নয়। কারণ, রাতে খাবার পর দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে আমাদের শরীর অ্যাসিডিক হয়ে থাকে। ফলে দুধ-চিনি দেয়া চা বা কফি আমাদের শরীরকে আরও অ্যাসিডিক করে তোলে। তার বদলে এক মগ পানি পান করবেন। এতে বহু রোগ থেকে বাঁচবেন।

৬। ঘুম থেকে উঠে ঘর অন্ধকার করে রাখবেন না। বরং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। কারণ, ঘুম ভাঙার পর ঘর অন্ধকার রাখলে আপনি দ্বিধায় ভুগবেন। আবারও ঘুমাতে ইচ্ছে করবে। তাই প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারবে, এমনভাবে ঘর সাজান।

৭। ঘুম থেকে উঠে চট করে বিছানা না ছেড়ে বরং কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকুন। এ সময় বেশ কয়েকটি ডিপ ব্রেথ বা লম্বা শ্বাস নিন। এরপর ঘরের উষ্ণতায় রাখা পানি পান করে কাজ শুরু করুন।

৮। ঘুম থেকে ওঠার আগে আমাদের মাংসপেশী বিশেষত, মেরুদণ্ড স্টিফ হয়ে থাকে। ফলে উঠে বসার পর একটু স্ট্রেচ না করলে এই স্টিফনেস সারাদিন থাকতে পারে। তাই বিছানায় শোয়া অবস্থায় তিন-চারবার একটু হালকা স্ট্রেচ করে তারপর উঠুন।

৯। সকালে ঘুম থেকে উঠে যদি নাস্তা না করার অভ্যাস থাকে, তাহলে তা আজই পাল্টে ফেলুন। যারা সকালে নাস্তা করেন না তারা স্থূলতা ও ডায়াবেটিসে ভোগেন। এছাড়া অল্পতেই অসুস্থ হয়ে পড়েন। ঘুম থেকে উঠে নাস্তা করলে শরীর একেবারে চাঙ্গা থাকে।

১০। অনেকে ঘুম থেকে উঠেই জিমে চলে যান। এটি একেবারেই ঠিক নয় বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বরং ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে হালকা নাস্তা করে তবেই জিমে গিয়ে ঘাম ঝরানো উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status