ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভূঞাপুরে সাবেক উপমন্ত্রী সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
মাহমুদুল, ভূঞাপুর
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:31 PM

ভূঞাপুরে সাবেক উপমন্ত্রী সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ভূঞাপুরে সাবেক উপমন্ত্রী সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি লিংকন রায়হান ও সাধারন সম্পাদক মাকসুদ জামিল মিন্টু। 

বক্তারা বলেন, পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো হাসিনা সরকার বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে হয়রানিমূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রেখেছে। আব্দুস সালাম পিন্টু  একজন সাদা মনের মানুষ। তারা অবিলম্বে বর্ষিয়ান এ নেতার মুক্তি দাবি করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status