ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
আদালতে ইমরানের স্ত্রী ও বোনের তুমুল ঝগড়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 9:53 PM

আদালতে ইমরানের স্ত্রী ও বোনের তুমুল ঝগড়া

আদালতে ইমরানের স্ত্রী ও বোনের তুমুল ঝগড়া

তোশাখানা মামলার শুনানির জন্য রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে আদালত বসেছে। সোমবার (১৮ আগস্ট) সেখানে শুনানির সময় তুমুল ঝগড়ায় জড়ান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার বোন আলিমা খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার জেলের ফ্যামিলি সেকশন থেকে হঠাৎ নারীদের চিৎকার-চেঁচামেচি শোনা যায়। ইমরান তখন সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন।

জানা যায়, আদালতে উপস্থিত একজন নারী আইনজীবীকে নিয়ে আলিমা মন্তব্য করলে ক্ষিপ্ত হন বুশরা। এ সময় বুশরা ও তার মেয়েরা আলিমার সঙ্গে তর্কে জড়ান। ঘটনাস্থলে উপস্থিত বুশরার এক নাতনি তখন কান্না শুরু করে দেয়।


এদিকে ইমরান গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় দাবি করেন, সাবেক আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে আটকের ‘নাটক’ তাকে সামরিক আদালতে নিয়ে যাওয়ার জন্যই করা হয়েছে।

সপ্তাহখানেক আগে ফয়েজ হামিকে আটক করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত ৯ মে পাকিস্তানে সৃষ্ট অস্থিতিশীল অবস্থার দায় স্বীকার করার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান ইমরান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মনে করছেন, তার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে উপস্থাপনের জন্যই ফয়েজ হামিদকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status