ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ইমন নামের এক শিক্ষার্থীর মৃত্যু
মাহমুদুল হাসান, ভূঞাপুর
প্রকাশ: Sunday, 18 August, 2024, 6:36 PM

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ইমন নামের এক শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ইমন নামের এক শিক্ষার্থীর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো এক শিক্ষার্থী। রোববার (১৮ আগস্ট) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের মেধাবী কলেজ ছাত্র ইমন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

গত ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র আন্দোলনে যোগ দেন। আন্দোলন চলাকালীন সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ইমন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


নিহত ইমন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত জুলহাস উদ্দিন ছেলে। ইমন ২০২৩ সালে এসএসসি পাশ করেন। বর্তমানে সে গোপালপুর কলেজে অধ্যায়নরত্ব ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status