ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আরজি কর কাণ্ডে সায়ানের প্রতিবাদী গান
প্রকাশ: Sunday, 18 August, 2024, 6:06 PM

আরজি কর কাণ্ডে সায়ানের প্রতিবাদী গান

আরজি কর কাণ্ডে সায়ানের প্রতিবাদী গান

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনা নিয়ে প্রতিবাদী গান গেয়েছেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

এ ঘটনায় ‘জাস্টিস ফর আর জি কর, মেয়েরা রাত দখল কর’ শিরোনামে একটি গান প্রকাশ করেন সায়ান। এ গানটির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তিনি। গানটি তার ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে । এতে মন্তব্যে সাধুবাদ জানাচ্ছেন কলকাতার শিল্পীরাও।

জীবনমুখী এবং প্রতিবাদী গান করার জন্য সংগীতপ্রেমীদের মনে আলাদা একটি জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। তিনি গানের সমাজের নানা বৈষম্য আর অনিয়মের কথা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট দিবাগত রাতে আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণের পর খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা ছিল। তাই প্রাথমিক ধারণা, গলা টিপে হত্যা করা হয় তাকে। পরে শরীরে মোট দশ স্থানে ক্ষত পাওয়া যায়; পাওয়া যায় ভয়ঙ্কর কিছু আলামত। সে থেকেই বিক্ষোভে ফেটে পড়ে পুরো পশ্চিমবঙ্গ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status