|
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন রোববার ( ১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব কানিজ ফাতেমা সই করা অপর এক আদেশে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। ২০২১ সালের ৭ জানুয়ারি থেকে অধ্যাপক ডা. রোবেদ আমিন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (এনসিডিসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে পাঠদান করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
