ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিক্ষোভে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 August, 2024, 3:37 PM

বিক্ষোভে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ

বিক্ষোভে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ

ভারতের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক নাবালিকা।

রোববার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে একটি পাবলিক বাসে করে ভুক্তভোগী নাবালিকা উত্তরাখণ্ডের মোরাদাবাদ থেকে রাজধানী দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় পাঞ্জাবের মেয়েটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্ষণের চারদিন পর গত শনিবার (১৭ আগস্ট) একটি মামলা নথিবদ্ধ করে তদন্তও শুরু করেছে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে তারা।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট আরজি কর হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। পরের দিন রাতে তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে।

গত ১৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছেন। ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। একটানা কর্মবিরতি জারি রেখেছেন রাজ্যের একাধিক হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। দিল্লিসহ ভারতের নানা প্রান্তের চিকিৎসকরাও প্রতিবাদে অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status