ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 August, 2024, 2:57 PM

স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুগান্তকারী এ ঘোষণা দেন তিনি।


এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হবে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট’।

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউট তৈরির উদ্যোগের ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। যার লক্ষ্য হবে খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরি করা।

এদিন স্পোর্টস ইনস্টিডিউট তৈরির ঘোষণা ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ অন্যান্য ফেডারেশনের দুর্নীতি-অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আসিফ মাহমুদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status