|
বাগেরহাটে মোটরসাইকেল উল্টে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
নতুনসময় প্রতিনিধি
|
![]() বাগেরহাটে মোটরসাইকেল উল্টে প্রাণ গেল ২ শিক্ষার্থীর আজ রবিবার (১৮ আগস্ট) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ নুরুজ্জামান চুন্নু জানান, আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে ওই ২ কলেজছাত্র জয়ঢিহির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজপাট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটি রাস্তার ওপর উল্টে যায় এবং রানা ও অমিত গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ২ জনকেই মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষ করে ২ জনের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
