|
সিলেটে আওয়ামী লীগের ৮১ নেতাকর্মীর নামে মামলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সিলেটে আওয়ামী লীগের ৮১ নেতাকর্মীর নামে মামলা মামলায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, ইউপি সদস্য আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীনসহ ৮১ জনের নাম উল্লেখ-পূর্বক অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ ও ৪ আগস্ট আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে বাদীকে মারধর করে এবং জখম করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ‘মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
