ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 August, 2024, 8:10 PM

দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান

দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়েছেন ফাতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাম কামরুজ্জামান মাসুদ। শনিবার (১৭ আগস্ট) দুপুরে নিজ বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমি স্বেচ্ছায় সজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আর কখনো আওয়ামী লীগ করবো না। পাশাপাশি আর কোনো দলের রাজনীতি করবেন না বলেও ঘোষণা দেন তিনি।

ওই ইউপি চেয়ারম্যান বলেন, গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন নিহতদের স্মরণে শোক র‍্যালি হবে। সেখা‌নে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে‌ছে। এই ঘটনায় আ‌মি খুবই ল‌জ্জিত।

তিনি আরও জানান, আমি দীর্ঘ‌দিন আওয়ামী লী‌গের রাজনী‌তি করলেও, দল থেকে কখ‌নও স্বীকৃ‌তি পাননি। তাকে নৌকা প্রতীক দেয়া হয়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। কখনোই ছাত্র-জনতার বিপক্ষের লোক ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status