ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন নূর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 August, 2024, 12:02 PM
সর্বশেষ আপডেট: Saturday, 17 August, 2024, 12:05 PM

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন নূর

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন নূর

বিএনপির চেয়ারপারস ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করেন তারা। এসময় বেগম খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায়ও তিনি প্রশংসা করেছেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নুরুল হক নুর। এসময় তিনি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত হয়নি। ভারত সঙ্গে সরকারের সঙ্গে আলাপ করে বন্দি বিনিময়ের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা দরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status