ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ড. ইউনূসকে চিঠি, কী লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 August, 2024, 12:00 PM

ড. ইউনূসকে চিঠি, কী লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে চিঠি, কী লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার গঠন হলে তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরইমধ্যে মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এবার তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বুধবার (১৪ আগস্ট) লেখা ওই চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার (ড. মুহাম্মদ ইউনূস) নিয়োগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের ইতিহাসের এমন একটি মুহূর্তে আপনার নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
 
স্টারমার আরও বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন এবং মূল্যবোধের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসিকতার প্রতি সম্মান জানাই, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছিল। চিঠিতে ড. ইউনূসের উদ্দেশে কিয়ার স্টারমার লিখেছেন, ব্রিটিশ সরকার আপনাকে সমর্থন করতে আগ্রহী, যেহেতু আপনি বাংলাদেশের সমৃদ্ধি, শান্তি, আইনশৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য কাজ করছেন। অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ শুরু করায়, ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status