আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) কাজী মাকসুদা লিমাকে ট্রাফিক তেজগাঁওয়ে, ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (নারী পুলিশ) ফারজানা ইয়াছমিনকে ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) হিসেবে এবং ট্রাফিক তেজগাঁওয়ের এডিসি কাজী রোমানা নাসরিনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (নারী পুলিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।