ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বেরোবিতে ছাত্রলীগের রুম থেকে দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 August, 2024, 9:14 PM

বেরোবিতে ছাত্রলীগের রুম থেকে দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার

বেরোবিতে ছাত্রলীগের রুম থেকে দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে।


বুধবার (১৪ আগস্ট) ছাত্রলীগের রুমগুলোতে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালানোর দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১০টায় হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা ছাত্রলীগের দখল করা রুমগুলো তল্লাশি করেন। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া যায়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের রুমগুলো থেকে একে একে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে। ছবি: ইত্তেফাক

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করি। অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল অস্ত্র ও মদের বোতল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখার পর আজ সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। এরপর শহীদ মুখতার ইলাহী হলেও অভিযান চালানো হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. হারুন আল রশীদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, আনসার ও শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে সন্দেহমূলক রুমগুলোতে অভিযান চালানো হয়। রুমগুলো থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status