ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 August, 2024, 8:13 PM

বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া

বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া

বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, সব দিক থেকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে 'ফলপ্রসূ মিথস্ক্রিয়া' অব্যাহত রাখার প্রত্যাশা করে রাশিয়া।

টেলিগ্রাম বার্তায় সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রিয় মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে আপনার নিয়োগ সম্পর্কে শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। রুশ-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে, যা ঐতিহ্যগতভাবে আমাদের জনগণকে সংযুক্ত করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বার্তায় বলা হয়, আমরা সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশায় রয়েছি।

সেই সঙ্গে সের্গেই ল্যাভরভ তৌহিদ হোসেনের সুস্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কাজের সাফল্য কামনা করেন।

গত ৮ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ পাঠ করান। ড. ইউনূসের পাশাপাশি কাজ করবেন এমন নতুন উপদেষ্টারাও শপথ নিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status