|
রাশিয়ার চার বিমান ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের
নতুন সময় ডেস্ক
|
![]() রাশিয়ার চার বিমান ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের ইউক্রেনের জেনারেল স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার ভোরোনেজ, কুরস্ক এবং নিঝনি নভগোরোড অঞ্চলের খালিনো, সাভাসলেকা, বোরিসোগলেবস্ক এবং বাল্টিমোর বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। কিয়েভের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল মস্কোর বিমান হামলা করার সক্ষমতা হ্রাস করা। সূত্রটি আরও জানায়, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, সময়মতো এবং কার্যকর হামলার জন্য ইউক্রেন সেনাবাহিনীকে ধন্যবাদ। তিনি উল্লেখ করেন, ইউক্রেনের ড্রোন নিখুঁতভাবে কাজ করছে। জেলেনস্কি আরও জানান, এই হামলার প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি, লুব্রিকেন্ট, এবং অস্ত্রের গুদাম। হামলার ফলাফল ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ১১৭টি ড্রোন এবং চারটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন। এদিকে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের ভেতরের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। কিছুদিন আগে সীমান্ত পার হয়ে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ায় প্রবেশ করে, যেখানে এখন লড়াই চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
