ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কমলনগরে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুরের অভিযোগ
মোঃএমরান হোসেন,কমলনগর
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 11:54 AM

কমলনগরে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুরের অভিযোগ

কমলনগরে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুরের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর করার অভিযোগ উঠেছে। রবিবার রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার  চরলরেন্স বাজার সংলগ্ন হাজী বেলাল হোসেনের বাড়িতে  এঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্ত ভোগী পরিবারের সদস্য আনোয়ার হোসেন জানান, রাতে হাজী বেলাল হোসেনের বাড়ির দরজার  সামনে সড়কে বসে স্হানীয় যুবলীগ নেতা আলী হোসেন ও তার সাঙ্গপাঙ্গ সাকিল, রাকিব, সজিব, রিহান, রিপাত, সাকিল আহমেদ, মহিন ও শুভসহ তারা নিষিদ্ধ নেশা করছেন। এসময় বাড়ির লোকজন তাদেরকে নিষেধ  করলে ক্ষীপ্ত হয়ে রাতে প্রায়  ৩০ থেকে ৪০ জন লোক উপস্থিত হয়ে হাজী বেলালের বাড়িতে সৌদি  প্রবাসী আবদুল মালেক, খোরশেদ আলম ও মনির হোসেনের বসত ঘরে লুট করার পরিকল্পনায় হামলা চালায়।

হামলাকারীদের  সাথে থাকা দেশীয় অস্ত্র-লাঠি শোটা দিয়ে টিনের দরজা ভেঙে বাড়িতে ঢুকে বসত ঘরে হামলা করলে বিকট শব্দে স্থানীয়দের উপস্থিতি পেয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।এদিকে অভিযোগের  বিষয়ে যুবলীগ নেতা আলী হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি মুঠো কল রিসিভ করেন নাই। কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, আমরা থানায় যোগদান করে কাজ শুরু করেছি;  ঘটনাটি আমার নলেজে নাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status