ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির শান্তি সমাবেশ
মোঃ রেজাউল করিম (লিটন), মানিকগঞ্জ
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 11:40 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 13 August, 2024, 1:24 PM

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির শান্তি সমাবেশ

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির শান্তি সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আফরোজা খান রিতা বলেন- পুর্বের ন্যায় মানিকগঞ্জে ধানের শীষের জয় ফিরিয়ে আনতে সবাইকে  অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে  সজাগ দৃষ্টি রেখে ঐক্যবদ্ধ হয়ে  কাজ করার আহ্বান করেন। 

সোমবার ১২ই আগস্ট বিকালে দৌলতপুর  উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে আজ আমরা শান্তির নিঃশ্বাস নিতে পারছি। আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি। এই গণতন্ত্র ও স্বাধীনতাকে যারা ফিরিয়ে এনেছে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ ও মুগ্ধসহ যে সকল ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা যে অর্জন করেছি, তা ধরে রাখা কিন্তু কঠিন। আমরা কিন্তু এখনও আমাদের লক্ষে পৌঁছাতে পারিনি। আমরা কেবল প্রাথমিক স্টেজ  পার হয়েছি। আমাদের অনেক দূর যেতে হবে। সে জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে ধানের শীষের ব্যানারে দাঁড়াতে হবে।

আফরোজা খান রিতা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের নিয়েই আমরা এক সাথে কাজ করব। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ আমি এখানে এসেছি। তিনি আমাদের এলাকার সাধারণ জনগণ, ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়দের সাথে দেখা করার নির্দেশ দিয়েছেন।

উপস্থিত যুব সমাজের উদ্দেশ্য তিনি বলেন, এখানে অনেক যুব সমাজের ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আপনাদের ওপর কিন্তু অনেক বড় দায়িত্ব রয়েছে। এখনও প্রশাসন অনেকটাই এলোমেলো আছে। এই মূহুর্তে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের স্পষ্ট করে বলতে চাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে তাকে বেঁধে প্রশাসনের হাতে তুলে দিবেন। আমাদের দলীয় কেউ চাঁদাবাজি করলে তা প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমার বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন আমিও সেই আদর্শ নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীকে আমি প্রশ্রয় দিব না।

হিন্দু সম্প্রদায়দের নিয়ে রিতা বলেন, আমরা মানিকগঞ্জবাসী হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সকল ধর্মের মানুষ এক সাথে মিলেমিশে কাজ করছি। একজন আরেকজনের ভাই হয়ে কাজ করছি। সারাদেশের তুলনায় মানিকগঞ্জে কিন্তু তেমন বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই। আমি অনেক মন্দির ঘুরে এসেছি। সবাই বলছে আমরা ভাল আছি, সমস্যা হয় নাই।" জনগণ যেন ভয় না পায়, আতংকিত না হয়, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যের নিয়ে প্রতিটি এলাকায় ছোট ছোট কমিটি গঠন করে পাহারা দেয়ার বিষয়েও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের  সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আজাদ খান ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.নূরুল ইসলাম কুন্টু, সাবেক যুবদলের আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম সোনাই প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 এ সময় বক্তারা স্বৈরশাসক আওয়ামী লীগের মতো যেন যেন বিএনপির নেতাকর্মীরা আচরণ না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status