|
নৈরাজ্য প্রতিরোধে কমলনগরে এবিএম আশ্রাফ উদ্দিন নিজান এর নেতৃত্বে পথসভা
মো: এমরান হোসেন, কমলনগর
|
|
নৈরাজ্য প্রতিরোধে কমলনগরে এবিএম আশ্রাফ উদ্দিন নিজান এর নেতৃত্বে পথসভা নৈরাজ্য বিরোধী পথসভায় বক্তব্য রাখছেন সাবেক দুই বারের এবিএম আশ্রাফ উদ্দিন নিজান। কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি এবিএম আশ্রাফ উদ্দিন নিজান বলেছেন, ‘কিছু দুষ্কৃতিকারী নিজেদের রক্ষা করতে ‘নব্য’ বিএনপি সাজার চেষ্টা করছেন। কেউ কেউ আবার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছেন। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দুর্নীতি, অনাচার, লুটপাট আর মানুষের ওপর অত্যাচারকে আড়াল করতে তারা এই কৌশল নিয়েছে। তাদের চক্রান্তের বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।’ (রবিবার)বিকাল ৪টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা হাজিরহাট দক্ষিণ বাজার নৈরাজ্য বিরোধী সচেতনতা বাড়াতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এবিএম আশ্রাফ উদ্দিন নিজান আরও বলেন, ‘কাউকে চাঁদা দেবেন না। মালিক-শ্রমিক ভাইয়েরা যারা আছেন সবাই সতর্ক থাকুন। কেউ চাঁদা তুলতে এলে তাকে আইনের হাতে তুলে দিন। যে কোনো দল ও ব্যক্তির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলেই প্রশাসনকে জানান। তিনি বলেন, আওয়ামী লীগ আজ দেশের সবচেয়ে ঘৃনিত দল। অবৈধভাবে ক্ষমতায় থাকতে তারা জুলুম-নির্যাতন করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এখন থেকে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না, লুটপাট চলবে না।’ কমলনগর উপজেলা বিএনপির ০১নং যুগ্ন আহবায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের চৌধুরী, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুবদল যুগ্ন আহবায়ক আবুছায়েদ দোলন,উপজেলা বিএনপির সদস্য আবদুল অদুদ হাওলাদার,প্রফেসর জামাল হোসেন তালুকদার, মো:ইব্রাহীম এবং জেলা ছাত্রদল সহ-সভাপতি বেলায়েত হোসেন হাওলাদার, চর কাদিরা ইউনিয়ন বিএনপি নেতা হিরন হাওলাদার, চর ফলকন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক কবির হোসেন পালোয়ান, যুব দলের সাবেক আহবায়ক ইউসুফ পাটোওয়ারী,০২নং সাহেবের হাট ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম,মো:হেলাল, আজাদ মাতাব্বর,বেলাল মাঝী, যুব নেতা জিহাদ হোসেন হিল্টন,এমরান হোসেন মিল্টন,চর ফলকন বিএনপি নেতা জামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
