ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কেন অতীত মুছতে পারছেন না সানি লিওন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 August, 2024, 12:40 PM

কেন অতীত মুছতে পারছেন না সানি লিওন

কেন অতীত মুছতে পারছেন না সানি লিওন

এক সময়ে নীল সিনেমা জগতের জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন। প্রায় ১৩ বছর আগে সেই নিষিদ্ধ জগত থেকে নিজেকে সরিয়ে নেন। চলে আসেন ভারতে। অভিনেত্রী পরিচয়ে হিসেবে কাজ শুরু করেন বলিউডে।


তবে, অন্ধকার জগত থেকে সরে আসলেও নিজের নামের পাশ থেকে এখনও পর্ন তারকার পরিচয় মুছে ফেলতে পারেননি সানি।

সম্প্রতি এ প্রসঙ্গে গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন আক্ষেপের সুরে জানান, তিনি যখন বলিউডে প্রথম পা রেখেছিলেন তখন এই তকমার জন্য তার বেশ সমস্যা হতো।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমি যখন প্রথম ভারতে এসেছিলাম তখন জানতাম, লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য। সেটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনও যখন তারা আমার অতীত নিয়ে কথা বলেন, সেটা আমার কাছে সমস্যার বলেই মনে হয়।’

সানি আরও বলেন, ‘১৩ বছর হয়ে গেছে আমি এখানে এসেছি। এখনও যদি অতীতকে না ছাড়তে পারেন তাহলে আর কবে সামনের দিকে আগাবেন? এটাই এখন সময়। এই বিষয় নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না।’

সাবেক এ পর্ণ অভিনেত্রী বলেন, ‘আমার জীবনে যেটা ঘটেছিল, সেটা সবার জানা। বিগত ১৩ বছরে আমরা সবাই অনেক কাজ করেছি, নিজেদের মতো এগিয়ে গিয়েছি। কিন্তু তবুও এখনো অনেকেই আমার এই অতীত তকমাটা ব্যবহার করেন শুধুমাত্র নিজেদের পাঠক, দর্শক পেতে।’

উল্লেখ্য, কানাডার অন্টারিওতে বড় হয়েছেন সানি লিওন। যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে। তার আসল নাম করণজিৎ কৌর বোহরা। কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে এই অভিনেত্রীর।

ভারতে এসেই বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন। এরপর পূজা ভাটের জিসম ২ সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন। পরবর্তীতে শুটআউট অ্যাট ওয়াডালা, রাগিণী এমএমএস ২, হেট স্টোরি ২, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status