ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
দেখা হলেই বলবে, কত মোটা হয়ে গেছ: বিদ্যা বালান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 August, 2024, 2:18 PM

দেখা হলেই বলবে, কত মোটা হয়ে গেছ: বিদ্যা বালান

দেখা হলেই বলবে, কত মোটা হয়ে গেছ: বিদ্যা বালান

ওজন কমিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু একসময় চেহারার জন্য নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে হয় এ অভিনেত্রীকে। এ বিষয়ে একাধিকবার সামাজিকমাধ্যমে কথা বলেছেন তিনি। নিজের ওজন বৃদ্ধির নেপথ্যে শারীরিক অসুস্থতার কথাও তিনি বলেছেন। কিন্তু তারপরও কটাক্ষ তার পিছু ছাড়েনি। যদিও এটি ভারতীয় প্রথা— কারও সঙ্গে বহুদিন পর দেখা হলে, প্রথমেই তার চেহারা নিয়ে মন্তব্য করা হয়।
এর আগে আনন্দবাজারের এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানিয়েছিলেন, ভারতে একটা চল রয়েছে। কারও সঙ্গে বহু দিন পর দেখা হলে, প্রথমেই তার চেহারা নিয়ে মন্তব্য করা হয়। তিনি বলেন, ভারতে একটা বিষয় দেখেছি। কেউ জানতে চায় না কেমন আছি। বরং বহু দিন পর দেখা হলে লোকে আগে মন্তব্য করেন— আরে কত মোটা হয়ে গেছ অথবা কত রোগা হয়ে গেছ। এ ছাড়া কি আর কিছু দেখতে পায় না মানুষ? এর থেকেই বোঝা যায়, কত অগভীরভাবে একজন মানুষকে আপনি দেখেন।
বিদ্যা আরও বলেন, এর থেকে একটা বিষয় স্পষ্ট— আপনি জানতেই চান না, মানুষটা আদৌ খুশি নাকি তিনি অবসাদগ্রস্ত। দেখুন, কেউ যদি আপনাকে বলে— ওজনটা কমিয়ে নিন, তাহলে তাকে বলবেন— দেখুন আপনিও নিজের বুদ্ধিটা বাড়িয়ে ফেলুন। বিদ্যা বলেন, আসলে আপনাকে কেউ-ই পুরোপুরি গ্রহণ করবেন না। যতক্ষণ না আপনি নিজেকে গ্রহণ করবেন।
উল্লেখ্য, বিদ্যাকে শেষ দেখা গেছে ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। এর আগে তার ছবি ‘নিয়ত’ ও ‘জলসা’ বিশেষভাবে সাড়া ফেলেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status