|
মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের গণমিছিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের গণমিছিল মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, ‘চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান’। উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন। গণমিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য ছাড়াও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিশেষ করে বিপুলসংখ্যক নারী সদস্যকে মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলে হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে রয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমরা কে আমরা কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বিকেল পাঁচটার দিকে এই মিছিল বের হয়ে মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বাসা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিলে যোগ দেন। পরে ডিওএইচএসের কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন সাবেক উচ্চপদস্থ সেনাসদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। গত ১৮ জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও ‘হেলমেট বাহিনী’ শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিওএইচএসে হামলা করেছিল। সমাবেশে এ ঘটনারও প্রতিবাদ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
