|
প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর ১৯৯তম সভা অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর ১৯৯তম সভা অনুষ্ঠিত সভায় বীমা গ্রাহকদের বীমা দাবি পরিশোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। স্বতন্ত্র পরিচালক এম. শোয়েব চৌধুরী কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পাওয়ায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ,ব্যবস্থাপনাকে কার্যকর করতে ও ব্যবসার উন্নতির জন্যে সর্বোত্তম চেষ্টার আহ্বান জানান নতুন চেয়ারম্যান। উক্ত সভায় উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই, পরিচালক মন্ডলী- জাকারিয়া আহাদ, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ ,ড. তাজরিনা ফারাহ, পিএইচডি।অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক এম.এ করিম , গোলাম মোস্তফা আহমেদ , বাবেল মিয়া , কামাল মিয়া । সভায় মোহাঃ আব্দুল মজিদ, পর্ষবেক্ষক এবং উপ-সচিব, পরিচালক (আইন), আইডিআরএ ,কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শিপন সহ কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
