ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2024, 1:41 PM

শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

নরসিংদীর পলাশে শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জুলাই) উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র উচ্চবিদ্যালয়ে।

আহত নাভহান আকন্দ ফাজিম (১০) ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।

শিক্ষার্থীর বাবা মোকতারুল হোসেন জানান, গতকাল ফাজিম স্কুল ছুটির পর একটি বল নিয়ে খেলা করছিল। এ সময় বলটি ছুটে গিয়ে বিদ্যালয়ের অন্য একটি মেয়ে শিক্ষার্থীর শরীরে লাগে। ওই শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে শিক্ষক মিজানুর রহমান তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে ছেলেটি আহত অবস্থায় বাড়ি আসলে তার শরীরের বিভিন্ন স্থানে জখম দেখে তাকে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সামান্য একটু অন্যায়ের কারণে একজন শিক্ষক এমন শিশুকে এতটা নির্ধয়ভাবে মারতে পারে তা কখনো ভাবতে পারিনি। বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা পরিষদকে অবগত করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status