ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে পুলিশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 8 July, 2024, 11:10 PM

কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম অদ্য ৮ জুলাই ২০২৪ বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানাধীন ত্রিমহনী হতে রাজারহাটগামী রাস্তার বনবিভাগ অফিসের সামনে থেকে ফুলবাড়ী থানার তালুক শিমুল বাড়ি গ্রামের মাদক কারবারি মোঃ মিন্টু (২৮) এবং নাগেশ্বরী থানার সিন্টার খামার এলাকার মোঃ জবেদ আলি দ্বয়কে ১টি অটোরিক্সায় বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status