আমরা একসময় চাঁদে যাব, এখন থেকে প্রস্তুতি নিতে হবে: শিশুদের প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 July, 2024, 8:45 PM
আমরা একসময় চাঁদে যাব, এখন থেকে প্রস্তুতি নিতে হবে: শিশুদের প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেন। তিনি বলেন, ‘মহৎ মানুষ হওয়ার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তোমরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে। তোমরাই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিজ্ঞানী হবে এবং বড় বড় জায়গায় যাবে ও গবেষণা করবে।’
চাঁদ জয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'আমরা একসময় চাঁদেও যাব। তাই সবাইকে এখন থেকেই সেভাবে প্রস্তুতি নিতে হবে।'
আজ শনিবার (৬ জুলাই) গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিদ্যালয়টিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আঁকা 'এসো বঙ্গবন্ধুকে জানি' অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেন। তিনি বলেন, 'মহৎ মানুষ হওয়ার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তোমরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে। তোমরাই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিজ্ঞানী হবে এবং বড় বড় জায়গায় যাবে ও গবেষণা করবে।'
প্রধানমন্ত্রী জানান, শিশুদের জন্য সবসময়ই তার দোয়া থাকবে। তিনি বলেন, তার বাবা কখনোই তার জীবনের জন্য কোনো বিলাসিতা পছন্দ করতেন না। বরং তিনি মানুষকে উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করা বেছে নিয়েছিলেন।
তিনি আরও বলেন, 'তার (বঙ্গবন্ধুর) একটিই লক্ষ্য ছিল, তা হলো জনগণকে দারিদ্র্যমুক্ত করে উন্নত জীবন দেওয়া।'